স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;   জামালপুর থানা এলাকায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক।  ধৃতের নাম দীপঙ্কর মুর্মু। জামালপুর থানার দোগাছিয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, জামালপুর থানার আস্তাই গ্রামের বাজারপাড়ায় বছর পনেরোর ওই ছাত্রীর বাড়ি। সে ঝাপানডাঙার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। সোমবার বিকাল ৫টা নাগাদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। 


থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ও মোবাইলের সূত্রে দীপঙ্কর ওই ছাত্রীকে অপহরণ করেছে বলে জানতে পারেন পরিবারের লোকজন। এরপরই ছাত্রীর বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বৃহস্পতিবার রাতে হুগলির ধনিয়াখালি থানার ভাণ্ডারহাটিতে এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। 


সেখান থেকেই উদ্ধার হয় ছাত্রীও। শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে মেডিকেল পরীক্ষা করানোর জন্য ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। ছাত্রী মেডিকেল পরীক্ষা করাতে অস্বীকার করে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস। বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ২৪ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.